Sunday, March 26, 2017

বিশ্বাস!!!

বিশ্বাস!!!

আজকাল কথাটি যেনো মুখের কথা বলেই বিবেচনা করা হয়। অনেকেই বিশ্বাস কে পণ্যদ্রব্য হিসেবেও মনে করে থাকে। কেউ কেউ আবার মনে করে থাকে যে বিশ্বাস একটি কষ্টের ফল! অনেকে আবার ভরসা হিসেবে ভেবে থাকে। আরও কতো কী??


বিশ্বাস আসলে একটা অনুভূতি। এটা না কোন পণ্য, না কোন ব্যথার কারণ। ব্যথার কারণ যদি কিছু হয়ে থাকে তবে সেটা, ব্যথা গ্রহণকারী নিজেই। যেখানে বিশ্বাস থাকে, সেখানে কোন সময় থাকে না, কোন কারণ থাকে না, থাকে না কোন অর্থ সম্পদের বিলাসিতা। কোন কিছুর বিনিময় যেখানে আছে, সেখানে বিশ্বাস ও ভালোবাসা কোনটিই নেই। ভালোবাসাও ঠিক তেমনটি, একটি অনুভূতি মাত্র। এরা একে অন্যের পরিপূরক। যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালোবাসাও নেই।


আজকাল অনেকেই প্রেম করে, ভালোবেসে আহত হয়, নিজেই বিশ্বাস হারায়; তারপর বলে - ইশ্বর কেনো আমার সাথে এমন করলো, আমি কী বিশ্বাস করে ভুল করেছি? একটু ভেবে দেখি তো। পূর্বের ইতিহাস যদিও আমরা সারাক্ষণ ভাবতেই থাকি ও একে অন্যকে দোষারোপ করি।
আচ্ছা!!! যখন প্রেম শুরু করেছি তখন কী আমাদের পরিবারের কাউকে জানিয়েছি?? তাহলে, এটা হচ্ছে প্রথম নিজ বিশ্বাস-ঘাতকতার ফল। ভালোবাসা লুকিয়ে রাখার দ্রব্য নয়। নিজ পরিবারকে বিশ্বাস না করে, লুকিয়ে করে ধরা খেয়েছি; এখানে খোদার দোষ কী??
আমার এক বান্ধবী/বন্ধু প্রেম করে, দেখেছি ও শুনেছি সারাদিন কতো সুন্দর কথা বলে!! আমি করতে দোষ কী, সবাই করে!! আর তারপর নিজে নিজেই খাই ধরা আর বলি - হে খোদা কেনো আমার কপালে এমন কাউকে দিয়েছো?? খোদা তো বলেই দিয়েছে যে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি নিজে তার কথা মেনে চলি নি, তাহলে সে- ই বা কী করবে?? ভালোবাসা অপেক্ষায় আসে, কারো প্ররোচণায় না। যদি অপেক্ষা করার ধৈর্য না থাকে তবে, মুখে বলা বিশ্বাসী না হওয়া অনেক ভালো। ভালোবাসার জন্য বিশ্বাস হচ্ছে- শতো তুফানের মাঝেও নিজেকে আগলে ধরে ধৈর্য ধরে যাওয়া। বিশ্বাসের কোন বেঁধে রাখা সময় নেই। যে বিশ্বাস মাস-দিন-বছরের সাথে বদলে যায়, সেটা কেমন বিশ্বাস??


ভালোবাসায় সুখ আসে বিশ্বাস থাকলেই। যেটা খুবই মজবুত থাকে। কোন কিছুই একে আলাদা করতে পারবে না। বিশ্বাস যদিও এখন একটি মুখের কথা মাত্র, তবুও সবাইকে বিশ্বাস করা উচিৎ। তা না হলে, মানুষ কেউ চিনতে পারবে না। আর তাই বলে, কেউ বিশ্বাস ভাঙলে এক জনের জন্য কেনো অন্যকেও অবিশ্বাস করে যাবো?? সেই মানুষ থেকে না হয় দূরেই থাকলাম। আমরা যদি কেউ কারো বিশ্বাস ভঙ্গ না করি, তবে আমাদের কারও বিশ্বাসও কোনদিন ঈশ্বর ভঙ্গ করবেন না।।


(22:56)(01.01.2017)



No comments:

Post a Comment

পথের দর্শন - জীবন ও সিদ্ধান্ত

   Thoughts | Inspiration | Motivation | | Poetry | Quotes | Fact | Truth | Solution of Life | Problems | John Ovi Rozario | BENGALI VERSION...