Showing posts with label Destiny. Show all posts
Showing posts with label Destiny. Show all posts

Tuesday, November 11, 2025

পথের দর্শন - জীবন ও সিদ্ধান্ত

  

Thoughts | Inspiration | Motivation | | Poetry | Quotes | Fact | Truth | Solution of Life | Problems | John Ovi Rozario

| BENGALI VERSION |



"পথের দর্শন - জীবন ও সিদ্ধান্ত"

লেখক: জন অভি রোজারিও

কবিতা “TWO WAY” & “THE THIRD OPTION – CONFUSION" -এর বিস্তারিত বিশ্লেষণ” ]


ভূমিকা

 

জীবন আসলে একের পর এক সিদ্ধান্তের গল্প।
প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্বপ্ন - সবই নির্ভর করছে এক প্রশ্নের ওপর:
"তুমি কোন পথে যাবে?"

 

জীবনে সবসময় দুটি পথ থাকে -
“হ্যাঁ” বা “না”, “করো” বা “মরো”, “সঠিক” বা “ভুল।”
তবুও, বেশিরভাগ মানুষ পড়ে থাকে মাঝপথে —
যেখানে নেই সিদ্ধান্ত, নেই সাহস, নেই অগ্রগতি।

  

সেই মাঝপথের নাম হলো “বিভ্রান্তি।”
এটাই সেই তৃতীয় বিকল্প, যা আমরা নিজেরাই তৈরি করেছি।
সভ্যতা কখনো দেয়নি,
কিন্তু আমরা ভয় পাই — হারানোর ভয়, ব্যর্থতার ভয়,
আর সবচেয়ে বড় — সিদ্ধান্ত নেওয়ার ভয়।

 


কবিতা এক: দুই পথ

 দুই পথ 

জন অভি রোজারিও

জীবনে আছে শুধু দুই পথ,
একটি বেছে নাও —
সেখানেই তোমার স্থির হোক রথ।

“হ্যাঁ” কিংবা “না”,
“হয়তো” বলার নেই অধিকার,
সন্দেহের কথা — কেবলই হার।

“করো” কিংবা “মরো”,
তবু কখনো কেঁদে বলো না —
“চেষ্টা করবো”— এই ভরো।

“ডান” বা “বাম”,
মাঝপথটা? — শুধু এক খসড়া নাম।

“এসো” বা “যাও”,
কিন্তু দোটানায় থেকো না — চলার পথেই যাও!

“এখানে” বা “ওখানে”,
কিন্তু নয় কোনো অজানায়।

“সঠিক” বা “ভুল”,
দুটোই একসাথে ধরো না —
তাহলেই জন্ম নেয় বিভ্রান্তির ফুল।।

____________



 


কবিতা দুই: তৃতীয় বিকল্প — বিভ্রান্তি

 

তৃতীয় বিকল্প - “বিভ্রান্তি” (১)

জন অভি রোজারিও

আমাদের এই সভ্যতায়, নেই তৃতীয় কোনো নাম,
কোনো পৃষ্ঠায় লেখা নেই, নেই তার কোনো প্রমাণ।


আমদের দেয়া হয়েছে কেবল দুটি পথ, প্রতিটি আয়োজনের তরে,
উত্তরে কিংবা অংশগ্রহণে, জীবনের প্রতিটি ঘরে।
দিক দেখাতে, প্রশ্নের জবাবে, প্রস্তুতির প্রতিটি ধাপে,
আবেগ দেখাতে, ভালোবাসার রঙে-
দুটি পথেই চলেছি আমরা, একই ছন্দে, একই স্রোতে।


তবু কোথায় যেন হারাই আমরা,
যখন বেছে নিতে হয় সেই দুই ধারা,
আমরাই তৈরি করি এক নতুন দিশা,
নিজের অজান্তে গড়ে তুলি এক তৃতীয় আশা-
যার নাম শুধু নয়, অনুভবেরই ভাষা-
“বিভ্রান্তি”… এক তৃতীয় বিকল্প, নিজেরই সৃষ্টি করা।


_______________

Friday, April 3, 2020

চিন্তা ও ভাবনা | Think & Tension | John Ovi Rozario

TENSION = চিন্তা


THINK = ভাবনা


সবাই বলে শুধু চিন্তা করতে আমাকে, যা আমি করি না। আমি ভাবি। আমরা TENSION করি বলেই কোন সমাধান পাইনা।









TENSION = Worry
THINK = Thought
Everyone tells me to “just stop overthinking,”
but the truth is—I don’t worry. I think.
We never find solutions because we keep worrying
instead of thinking deeply.


— [John Ovi Rozario]

Thursday, December 5, 2019

PULL OF THE HEART | মনের টান | John Ovi Rozario



মনের টান

এক সময় মানুষ একে অন্যের কাছে ছুটে যেত, মনের টানে। মনে পড়লেই একে অন্যের খোঁজ নিতো।।
এখন সময় বদলে গেছে। প্রযুক্তির অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে, ধীরে ধীরে সবাই এখন ভুলেই গেছে যে, মনের টান বলতে কিছু একটা আছে! এখন মানুষ মানুষের কাছে যায়, ফোনের টানে। অর্থের টানে। সম্পত্তির টানে।।
আমাদের মন অনেক কিছু চায়। কিন্তু, আমরা দিতে পারি না। মনের চাওয়া যদি পূরণ না করি তবে, মানুষ হয়েই ব্যর্থ। আমাদের মন'টাকে চাইলেই খুব সহজেই আমরা মানাতে পারি। কিন্তু, আমরা মানাতেই চাই না। আমাদের মনে কোন মানুষের কথা বা কোন স্মৃতি অহেতুক বা অযথা আসে না, কারণেই আসে, কাছে টানতে ডাকে। " মনে পড়ে " কথাটা মুখে বলি ঠিকই, কিন্তু বাস্তবে আর রূপ দেই না। যন্ত্রের মাধ্যমে বা প্রযুক্তির কৌশলে সেটার প্রমাণ করবার আশা করি।।
মনের কথা যদি মনেতেই থাকে। তবে, কষ্ট বুকে আজীবনই রবে। এটাই বাস্তবতা। মনের কথা ঝেড়ে ফেললেই, সেটা আর মনে কষ্ট হয়ে হানা দেয় না। ধন্যবাদ।।

Monday, September 2, 2019

মৃত্যুবরণ

মৃত্যুবরণ


জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে। এটাই চিরন্তন সত্য এবং ঘটমান।



######

এই পৃথিবীতে আমরা ক্ষনিকের অতিথি মাত্র। কেউ আমরা আজীবন বেঁচে থাকতে আসিনি। আমাদের জন্ম নেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মৃত্যুবরণ করা। যদি ভেবে থাকি যে, ঈশ্বর যা করছেন সবই আমাদের মানুষের জন্য, তবে তা ভুল। ঈশ্বর মানুষের জন্য কিছুই করছেন না। তিনি যা করছেন, সবই "মাটি'র" জন্য। হ্যা মাটি, যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি, সেই মাটির জন্য। অনেকে হয়তো এই কথাটি মানতে পারবো না আমরা। কিন্তু, প্রাকৃতিক দিক দিয়ে যদি বিবেচনা করি তবে আমরা দেখবো, আসলেই তাই হচ্ছে।


 ঈশ্বর যদি মানুষের জন্যে সব করতেন, তবে তিনি মানুষকে মারতেন না, বাঁচিয়ে রাখতেন। আমরা হচ্ছি "খাদ্য"; মাটির খাদ্য। মাছ, মাংস খেয়ে আমরা যেমন মাছের কাঁটা বা মাংসের হাড্ডি প্লেটের কোণায় রেখে দেই ও ফেলে দেই; ঠিক তেমনি আমাদের হাড় বা হাড্ডিও রেখে দেয়া হয় অবশিষ্ট হিসেবে। ঈশ্বর এই মাটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে সমস্ত প্রাণীর জীবন নিয়ে নিবেন, তবু এই মাটিকে তিনি বাঁচিয়ে রাখবেন।




######



আমরা মানুষ, বেঁচে থাকি বিশ্বাসের উপর নির্ভর করে। এমনকি খাবার-দাবাড় যা-ই কাই না কেন, তা সবই বিশ্বাসের জোরেই আসে। আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেঁচে থাকি। যেদিন বিশ্বাস করতে পারবো যে মৃত্যুবরণ করবো, সেদিন ঠিকই আমাদের মৃত্যু ঘটবে। কিন্তু, আমরা তো বিশ্বাসই করতে পারবো না যে মৃত্যুবরণ করবো, আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা বেঁচে আছি ও থাকি।


আমরা মানুষ প্রকৃতির অংশ, যদিও আজ তা সবাই ভুলে গেছি। আমাদের নিজেদের যে কোন ঘটনা বা পরিস্থিতি প্রাকৃতিক উপায়ে বিশ্লেষণ করবার কথা, আদৌ কি আমরা তা করছি? যে কোন কিছু ঘটলে পরেই আমরা সেটার বিশ্লেষণ করি বৈজ্ঞানিক উপায়ে। আমরা তো যন্ত্র নই, তবে কেন নিজেদেরকে যন্ত্রের সাহায্যে যাচাই করি?


মৃত্যু হচ্ছে মানুষের চূড়ান্ত ধাপ। মৃত্যু যদি আমার বিশ্বাসে গেঁথে থাকে, তবে তা যে কোন উপায়ে হলেও হবে। হোক সে - আত্মহত্যা, রাস্তায় এক্সিডেন্ট অথবা হাসপাতালের বিছানায়। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, কেমন করে এই মৃত্যুবরণের বিশ্বাস মানুষের মধ্যে উঁকি দেয়? 


-------- অনেক সময় পত্রিকায় আমরা বাস বা গাড়ি দূর্ঘটনার সংবাদ শুনি ও দেখি। যে দূর্ঘটনা হয়েছে বা ঘটেছে সেটার প্রতি যদি নজর দেয়া যায় তবে বুঝতে পারবো যে, দূর্ঘটনায় কিন্তু সমস্ত যাত্রী মৃত্যুবরণ করেনি, অনেক আহত হয়েছেন, আবার অনেকের একেবারেই কিছু হয়নি। কেন এরকম হয়? আসল কথা, যখন দূর্ঘটনা ঘটেছে ঠিক সেই মুহুর্তে যারা মনে করেছে যে তারা আর বেঁচে থাকবে না, তারা ঠিকই চিরতরে বিদায় নিয়েছে ও মৃত্যুবরণ করেছে। অন্যদিকে, যারা ভেবেছে যে তাদের কোনকিছুই হবে না, প্রকৃত পক্ষে তাদের কিছুই হয়নি। আবার কিছু কিছু মানুষ দোটানায় ছিলো বাঁচবে কি মরবে তা নিয়ে, আর তারাই আহত হয়েছে, জন্ম মৃত্যুর সাথে লড়াই করে চলেছে। হয়তো এখন বিশ্বাস-এর জোর সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে।







০২/০৯/২০১৯ ( সোমবার )

পথের দর্শন - জীবন ও সিদ্ধান্ত

   Thoughts | Inspiration | Motivation | | Poetry | Quotes | Fact | Truth | Solution of Life | Problems | John Ovi Rozario | BENGALI VERSION...